ইউক্রেন থেকে এলো সাড়ে ৫২ হাজার টন গম
- Update Time : 11:34:51 am, Thursday, 12 December 2024
- / 174 Time View
অর্থনৈতিক প্রতিবেদকঃ ইউক্রেন থেকে আমদানি করা গম দেশে এসে পৌঁছেছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় এসে পৌঁছায়।
খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান।
জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে।
জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

























