Dhaka 10:46 am, Monday, 15 December 2025

ফের বন্ধ হয়েছে মেট্রো রেল

Reporter Name
  • Update Time : 10:38:45 am, Saturday, 17 February 2024
  • / 327 Time View
৩৪

অগ্নিশিখা ডেস্কঃ যাত্রী নামার সময় মেট্রোরেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ার কথা। আবার যাত্রী ওঠা শেষ হলে একইভাবে বন্ধ হবে। কিন্তু মিরপুরের পল্লবীতে একটি ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার কাজ করছিল না। এ জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঘণ্টাখানেক ধরে মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। তাৎক্ষণিক বিস্তারিত না জানালেও বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে।

মেট্রো রেলের নিয়মিত যাত্রী নূর জানান, তিনি ২৭ মিনিট ধরে মিরপুর ১০ স্টেশনে দাঁড়িয়ে আছেন। তবে মেট্রো রেল আসছে না।

সুষ্পিতা চৌধুরী নামের আরেক যাত্রী জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোর অপেক্ষায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন।

এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছিল মেট্রো রেল বলে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফের বন্ধ হয়েছে মেট্রো রেল

Update Time : 10:38:45 am, Saturday, 17 February 2024