Dhaka 4:15 pm, Saturday, 7 February 2026

ব্রাজিলের কোচ হচ্ছেন দরিভাল

Reporter Name
  • Update Time : 09:48:11 am, Monday, 8 January 2024
  • / 409 Time View
১১৭

ক্রীড়া ডেস্কঃ প্রায় ১৩ মাস অস্থায়ী কোচ দিয়ে চলেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সর্বশেষ গত শুক্রবার ফার্নান্দো দিনিজকে ছাঁটাইয়ের পর আবারও কোচশূন্য হয়ে পড়ে ব্রাজিল।

তবে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি ওই দিনই জানিয়েছিল, অবশেষে স্থায়ী কোচ নিয়োগ দিতে চলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির পছন্দের তালিকার শুরুতেই আছেন দরিভাল জুনিয়র।

ব্রাজিল ফুটবলের প্রধান এদনালদো রদ্রিগেজ পুনরায় দায়িত্ব ফিরে পেয়েই দিনিজকে সরিয়ে দেন এবং দরিভালের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আলোচনা ফলপ্রসু হয় এবং প্রাথমিক ভাবে কথা বার্তা নাকি পাকা হয়ে গেছে।

দরিভাল সাও পালোর প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন। এ বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে ক্লাবটির সঙ্গে। তবে জানা গেছে, সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছেন দরিভাল। ইতিমধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। সাও পাওলোর রাজি হয়েছে দরিভালকে ছেড়ে দিতে।

ব্রাজিল ফুটবলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে দরিভালের। সাও পাওলো ছাড়াও সান্তোস, ফ্লামেঙ্গো, ফ্লোমিনেন্সের মতো ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন ৬১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাজিলের কোচ হচ্ছেন দরিভাল

Update Time : 09:48:11 am, Monday, 8 January 2024