Dhaka 5:54 pm, Tuesday, 13 January 2026

ডলারসহ পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ গ্রেফতার

Reporter Name
  • Update Time : 10:10:49 am, Monday, 23 May 2022
  • / 410 Time View
৭৪

পশ্চিমবঙ্গে বিদেশি মুদ্রা বিনিময়ের নামে করে প্রতারণার অভিযোগে এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু মার্কিন ডলার।

গত রোববার (২২ মে) রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম মোহম্মদ আলী ব্যাপারী, মোহম্মদ হারুন ও কল্যাণী বিশ্বাস। তাদের কাছ থেকে ডলারের ৪০টি নোট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন হারুন ও তার স্ত্রী কল্যাণী বিশ্বাস। হারুনের কাছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকার ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও তার স্ত্রীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। যদিও কল্যাণীর দাবি, তার বাড়ি নদীয়া শান্তিপুর এলাকায়। হারুনের ভাড়া বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বাংলাদেশি নাগরিক মোহম্মদ আলী ব্যাপারী।

কিছুদিন ধরে এই তিনজন মানি এক্সচেঞ্জের নামে প্রতারণা চক্র চালাচ্ছিলেন। কাগজের বান্ডিলের ওপর ডলার দিয়ে লোক ঠকানো হতো বলে অভিযোগ উঠেছে। পরে গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাতে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ হালদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ডলারসহ পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ গ্রেফতার

Update Time : 10:10:49 am, Monday, 23 May 2022