Dhaka 5:14 pm, Saturday, 7 February 2026

শোয়েবের নতুন সংসারের জন্য সানিয়ার শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : 08:46:35 am, Sunday, 21 January 2024
  • / 368 Time View
৮৬

বিনোদন ডেস্কঃ সানিয়া মির্জা ও শোয়েব মালিক মধ্যে দূরত্ব বেড়েছে। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। বহুদিন ধরেই জল্পনা চলছিল বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের আলোচনার মাঝেই ফের বিয়ে করে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক।

শনিবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শোয়েব নতুন বিয়ের তথ্য জানান।পোস্টে বিয়ের কয়েকটি ছবিও শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।

শোয়েব মালিক তৃতীয় বিয়ে করার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল সানিয়া মির্জার সঙ্গে তার কি বিবাহবিচ্ছেদ হয়েছে? একদিন যেতেই মিলল সেই প্রশ্নের উত্তর। শোয়েব-সানিয়ার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগেই। আর বিষয়টি নিশ্চিত করেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। এমনকি সানিয়া মির্জা শোয়েব মালিকের নতুন সংসারের জন্য শুভকামনা জানিয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইমরান মির্জা লিখেছেন, “সানিয়া সব সময় পারিবারিক জীবন লোকচক্ষুর অন্তরালেই রেখেছে। কিন্তু আজ প্রয়োজন হয়ে পড়েছে বিষয়টা সম্মুখে আনার। শোয়েব আর সানিয়ার ছাড়াছাড়ি হয়ে গেছে কয়েক মাস হয়েছে। সে শোয়েবকে নতুন সংসার জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

সানিয়ার জীবনের স্পর্শকাতর এই সময় সবার প্রতি গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন তার বাবা। তিনি লিখেছেন, “জীবনের স্পর্শ কাতর এই সময় সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, তারা যেন সানিয়ার গোপনীয়তার কথা ভেবে সব ধরনের জল্পনা-কল্পনা থেকে দূরে থাকে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শোয়েবের নতুন সংসারের জন্য সানিয়ার শুভেচ্ছা

Update Time : 08:46:35 am, Sunday, 21 January 2024