DHAKA 11:24 am, Wednesday, 15 April 2026

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল

  • Update Time : 10:26:13 পূর্বাহ্ন, মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024
  • / 205 Time View
৯২

অগ্নিশিখা প্রতিবেদকঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আগের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় সদস্য সম্মেলন শুরু হয়। শিবিরের ঐতিহ্য অনুযায়ী বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল

Update Time : 10:26:13 পূর্বাহ্ন, মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024