DHAKA 7:22 am, Friday, 17 April 2026

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • Update Time : 07:52:10 পূর্বাহ্ন, রবিবার, 15 ডিসেম্বর 2024
  • / 254 Time View
১০১

মো: শাহিন চৌধুরী,জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ই ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় বিজয়নগর উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের আমাদের বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা চেয়েছিল আমাদেরকে মেধাশুন্য করার জন্য।শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। আলোচনা শেষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল করা হয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন, বিজয়নগর থানার ওসি মো: রওশন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবির উদ্দিন ভুইয়া, বীরমুক্তিযোদ্বা জিল্লুর রহমান, মীর মান্নান, শহীদ উদ্দিন ভুইয়া, শাহজাহান ভুইয়া,প্রানী সম্পদ কর্মকর্তা শাহ জালাল ও শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত দেব প্রমুখ। এছাড়াও সভায় সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

Update Time : 07:52:10 পূর্বাহ্ন, রবিবার, 15 ডিসেম্বর 2024