DHAKA 6:41 am, Thursday, 16 April 2026

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না

  • Update Time : 10:58:12 পূর্বাহ্ন, শনিবার, 14 ডিসেম্বর 2024
  • / 200 Time View
৮৬

আন্তর্জাতিক ডেস্কঃ শেষ রক্ষা হলো না, অবশেষে অভিশংসিতই হতে হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের ভোটে তিনি অভিশংসিত হয়েছেন। সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২০৪টি। বিপক্ষে ভোট পড়েছিল ৮৫টি। তিনজন ভোটদানে বিরত ছিলেন।

এর অর্থ হচ্ছে, এখন অবিলম্বে ইওলকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। এরপর দেশটির প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত শনিবার ইউন বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন উদ্যোগ থেকে রক্ষা পান। সেদিন তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) আইনপ্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করায় বেঁচে যান। তবে শেষমেশ তার শেষ রক্ষা হলো না।

প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গত সপ্তাহে আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরপর তাকে দায়িত্ব থেকে হটানোর ডাক দেয় বিরোধীদলের নেতারা। এমনকি ইওলের দলের প্রধান তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এবং প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে বলেন।

তবে এত কিছুর পরেও গত ১২ ডিসেম্বর টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন বলেন, তিনি পদত্যাগ করবেন না। ইউন আরও বলেছেন, আমার বিরুদ্ধে তদন্ত বা অভিশংসন যাই আনা হোক আমি দৃঢ় থাকব। আমি শেষ পর্যন্ত লড়াই করব। তবে শেষ রক্ষা আর হলো না তার।

দেশটিতে অভিশংসন প্রস্তাব পাস করতে প্রয়োজন ছিল ২০০ ভোট।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না

Update Time : 10:58:12 পূর্বাহ্ন, শনিবার, 14 ডিসেম্বর 2024