DHAKA 9:12 am, Friday, 17 April 2026

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত

  • Update Time : 08:44:29 পূর্বাহ্ন, বুধবার, 4 ডিসেম্বর 2024
  • / 186 Time View
৮০

অগ্নিশিখা ডেস্কঃ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসএফ) সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে এনবিআর।

এতে বলা হয়, যেহেতু ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন)-এর ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এর সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এছাড়া, আদেশে ফাউন্ডেশনের সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে জোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত ১০ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহীদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত

Update Time : 08:44:29 পূর্বাহ্ন, বুধবার, 4 ডিসেম্বর 2024