ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে মাদকসহ আটক ১
- Update Time : 07:24:27 পূর্বাহ্ন, শনিবার, 23 নভেম্বর 2024
- / 186 Time View
এইচ,এম,জহিরুল ইসলাম, বিজয়নগর প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বৃহস্পতিবার ২১ নভেম্বর রাতে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল স্কফসহ একজনকে আটক করা হয়।
আটককৃত হলেন, হৃদয় ইসলাম (২১),পিতা, মৃত সোহেল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ ইউনুছ মিয়া এবং এএসআই মোঃ আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:রওশন আলী জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে,বিজয়নগর থানার সকল মাদকদ্রব্য ব্যবসায়ী দের আইনের আওতায় আনা হবে।











