DHAKA 12:19 pm, Wednesday, 15 April 2026

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • Update Time : 06:41:58 পূর্বাহ্ন, সোমবার, 21 অক্টোবর 2024
  • / 246 Time View
১০২

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সোমবার (২১ অক্টোবর) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মীরা ব্যানার হাতে ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদদীন, মুহাম্মদ আনোয়ার হোছাইন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, হাসান আহম্মেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সাবেক সহসভাপতি এম. এম. নাজমুল হাসান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রান, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি পারভিন মিশু ও লাবনী চৌধুরী প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

Update Time : 06:41:58 পূর্বাহ্ন, সোমবার, 21 অক্টোবর 2024