DHAKA 12:51 am, Friday, 17 April 2026

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে

  • Update Time : 07:54:28 পূর্বাহ্ন, মঙ্গলবার, 1 অক্টোবর 2024
  • / 291 Time View
১১৭

বিনোদন ডেস্কঃ নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিনেতার প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ যার ফলে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে ।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন বলিউড তারকা গোবিন্দা। রিভলবার পরিস্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার পায়ে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

এদিকে অভিনেতার ম্যানেজার শশী সিং জানিয়েছেন, এদিন কলকাতায় আসার কথা ছিল অভিনেতার ৷ একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর ৷ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গোবিন্দা এদিন সকালে কোথাও বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । বেরনোর আগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

তিনি আরও বলেন, চিকিৎসকরা অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেছেন। তিনি এখন শঙ্কামুক্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে

Update Time : 07:54:28 পূর্বাহ্ন, মঙ্গলবার, 1 অক্টোবর 2024