DHAKA 8:58 am, Friday, 17 April 2026

৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে

  • Update Time : 12:11:07 অপরাহ্ন, সোমবার, 30 সেপ্টেম্বর 2024
  • / 261 Time View
৯৫

অগ্নিশিখা প্রতিবেদকঃ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম আরো দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরো কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, জনগণ যেন দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি সেবা প্রদানকারীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সেবাগুলোর মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। দেশের জনগণ সাদরে সেবাটি গ্রহণ করেছেন। তিনি এ সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ দেন।

আইজিপি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৪৩১টি কল এসেছে। সেবা প্রদানযোগ্য কলের মধ্যে ৮৩ দশমিক ৮ ভাগ পুলিশি সেবা, ৮ দশমিক ১৫ ভাগ ফায়ার সার্ভিস এবং ৮ দশমিক ৭৮ ভাগ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে

Update Time : 12:11:07 অপরাহ্ন, সোমবার, 30 সেপ্টেম্বর 2024