DHAKA 6:24 am, Friday, 17 April 2026

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পেয়েছেন অং সুই প্রু

  • Update Time : 09:57:56 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 5 সেপ্টেম্বর 2024
  • / 355 Time View
১৭২

মাসুদ পারভেজ, বিভাগীয় ব্যুরো চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে চলতি দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উপ পরিচালক অং সুই প্রু মারমা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের ২১ মে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দীন অবসরে যান। এর পর থেকে উপ পরিচালক ডা. ইফতেখার আহমদ ভারপ্রাপ্ত হিসেবে স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পালন করেন।

একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উপ পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. জাহাঙ্গীর আলম।এর আগে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পেয়েছেন অং সুই প্রু

Update Time : 09:57:56 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 5 সেপ্টেম্বর 2024