DHAKA 9:38 am, Friday, 13 March 2026

ট্রফিতে নয়, পুরস্কার বিতরণের পর সাকিবের মনোযোগ ব্যাটিংয়ে

  • Update Time : 09:56:45 পূর্বাহ্ন, রবিবার, 12 মে 2024
  • / 380 Time View
১২০

অনলাইন ডেস্ক:- শেষ ম্যাচ হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জেতা হয়েছে বাংলাদেশের। রোববার পঞ্চম ম্যাচের পর ট্রফিটাও উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে।

সেটি নিয়েই ব্যস্ততা দলের বাকি ক্রিকেটারদেরও। তারা ফিরছেন ড্রেসিংরুমের দিকে।

এমন সময় হুট করে ব্যাট-প্যাড পরে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। একটু আগে ম্যাচ শেষ হওয়ার পর আবার কেন প্রস্তুত হচ্ছেন সাকিব? একটু পরই পাওয়া গেলো ওই উত্তর। সাকিব ব্যাট হাতে সেন্টার উইকেটে গিয়ে অনুশীলন করেছেন লম্বা সময়।

তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও টিম বয় নাসির। গত বিপিএল থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। এ নিয়ে তাকে ব্যাটিংয়ের সময় সমস্যায় পড়তে হয়। মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি হাঁকিয়ে এলেও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ দুই ম্যাচে অস্বস্তি কাটেনি। ম্যাচের পর অনুশীলনেও নিজের হেড পজিশন স্টান্স নিয়ে কাজ করেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে খেলেননি সাকিব। ব্রায়ান বেনেটের সোজা যাওয়া ডেলিভারি সাকিবের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গিয়ে স্টাম্পে আঘাত করে। শেষ ম্যাচে পায়ের ওপরের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে কানায় লেগে ক্যাচ আউট হন তিনি। ২০ বলে ২২ রান আসে তার ব্যাটে।

বল হাতে অবশ্য দুই ম্যাচেই উজ্জ্বল ছিলেন সাকিব। দুই ম্যাচ মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি, রান দিয়েছেন ওভারপ্রতি ছয়ের কম। কিন্তু ব্যাট হাতে সাকিবের ফর্ম কি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলছে বাংলাদেশকে? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এমন প্রশ্ন গিয়েছিল নাজমুল হোসেন শান্তর কাছে।

উত্তরে তিনি বলেন, ‘তার ব্যাটিং নিয়ে আমাদের দলের কোনো সন্দেহ নেই। আমরা সবাই জানি তিনি কতটা সামর্থ্যবান। আমি খুবই আত্মবিশ্বাস যে, সামনে যে টুর্নামেন্ট ও সিরিজটা আছে, তিনি ব্যাটিংয়ে দলের হয়ে অবদান রাখবেন। ’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ট্রফিতে নয়, পুরস্কার বিতরণের পর সাকিবের মনোযোগ ব্যাটিংয়ে

Update Time : 09:56:45 পূর্বাহ্ন, রবিবার, 12 মে 2024