DHAKA 9:15 am, Friday, 17 April 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটক

সোহেল আমান, রাজশাহী ব্যুরো
  • Update Time : 02:03:24 অপরাহ্ন, বৃহস্পতিবার, 15 জানুয়ারি 2026
  • / 258 Time View
২৯৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা ৭টার দিকে বকচর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রাম থেকে মানব পাচারকারী মোঃ শাহিনসহ চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, মোঃ শাহিনের সহায়তায় তারা অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছিল।

আটককৃতরা হলেন— ১.চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আলাতলী বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মোঃ শাহিন, ২. রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন সরাল দুর্গাপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩১), ৩. রাজশাহী জেলা বোয়ালিয়া থানাধীন ঘোগামারা আসাম কলোনী গ্রামে মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭), ৪.চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানাধীন চাঁদপুর লাহোলামারী গ্রামে মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটক

Update Time : 02:03:24 অপরাহ্ন, বৃহস্পতিবার, 15 জানুয়ারি 2026