DHAKA 11:59 am, Wednesday, 11 March 2026

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহাব উদ্দিন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 06:53:55 অপরাহ্ন, সোমবার, 8 ডিসেম্বর 2025
  • / 300 Time View
৩৫৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বাদ আছর আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পাইলট মডেল স্কুলে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আশেপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসা, এতিম শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, এদেশের গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী আপোষহীনভাবে কিভাবে কাজ করেছেন তা সবাই জানেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তাকে যেনো সৃষ্টিকর্তা পরিপূর্ণ সুস্থতা প্রদান করেন।

জাতীয় নির্বাচনী কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি, খুব শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন বাংলাদেশ মানুষের অধিকার। নির্বাচন এদেশের মানুষের দাবি। দেশের মানুষ নিজের ভোট নিজে দিয়ে পছন্দের প্রার্থী জয়যুক্ত করতে চান। পছন্দের সরকার নির্বাচিত করতে চান। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন হতেই হবে। আমরা বিএনপির নেতাকর্মীরা মাঠের কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : 06:53:55 অপরাহ্ন, সোমবার, 8 ডিসেম্বর 2025