DHAKA 2:58 pm, Friday, 17 April 2026

বান্দরবানে জেএসএস সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

বান্দরবান প্রতিনিধি
  • Update Time : 12:11:06 পূর্বাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026
  • / 161 Time View
১৭৯

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় ‘জেএসএস (মূল)’ এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসী দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করা হয়। পরিস্থিতি বুঝতে পেরে জেএসএস (মূল) সদস্যরা পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি বর্ষণ করে। এতে টহল দল পাল্টা গুলি ছুড়ে তাদের ধাওয়া করে।
একপর্যায়ে সন্ত্রাসীরা নিকটবর্তী একটি স্কুল ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর চাপে তারা স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক এক সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। আহত অবস্থায় তাকে পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত সামগ্রী: ১টি সাবমেশিনগান (SMG),১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন,৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন,২টি অস্ত্রের ম্যাগাজিনসহ অন্যান্য সরঞ্জামাদি।

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

বান্দরবানে জেএসএস সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

Update Time : 12:11:06 পূর্বাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026