জেলা মিডিয়া সেন্টার সমাজ উন্নয়ন সংস্থা মাদারীপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : 12:08:23 অপরাহ্ন, রবিবার, 18 জানুয়ারি 2026
- / 179 Time View
জেলা মিডিয়া সেন্টার, সমাজ উন্নয়ন সংস্থার মাদারীপুর এর উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে সংগঠনটির ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব জাহানদার আলী জাহান। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি দূর করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মিডিয়া সেন্টার, সমাজ উন্নয়ন সংস্থা মাদারীপুর এর উপদেষ্টা জনাব হাজী ইদ্রিস আলী মোল্লা, জনাব সরোয়ার হোসেন, জনাব আলী রেজা খান এবং জনাব শেরজাউল খান। উপদেষ্টা মন্ডলী সহ অতিথিরা সংগঠনটির সাংবাদিকবান্ধব কার্যক্রম ও সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মিডিয়া সেন্টার, সমাজ উন্নয়ন সংস্থা মাদারীপুর এর সিনিয়র সহ-সভাপতি জনাব আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারী। সঞ্চালনায় ছিলেন
সাধারণ -সম্পাদক ও এশিয়ান টিভি রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




















