DHAKA 11:14 am, Friday, 17 April 2026

সোনারগাঁওয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 01:34:05 অপরাহ্ন, রবিবার, 18 জানুয়ারি 2026
  • / 351 Time View
৩৭৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সোনারগাঁও থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী, সোনারগাঁও জোনের ক্যাপ্টেন মোঃ নিলয় মোবাইল ফোনে সোনারগাঁও থানাকে অবহিত করেন যে, সোনারগাঁও থানাধীন লাদুরচর এলাকার একটি বাড়িতে মাদক কারবারিরা অবস্থান করছে। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লাদুরচর এলাকার জনৈকা মোসাঃ বিউটি (৩৫)-এর বসতঘর থেকে দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা: মৃত শফিউদ্দিন, সাং: লাদুরচর, থানা:সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ। ২) মোসাঃ বিউটি (৩৫), স্বামী: মোঃ আনোয়ার হোসেন, সাং: লাদুরচর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।

পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে এসআই (নিঃ) নবী হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনী কর্তৃক ধৃত আসামিদের পুলিশ হেফাজতে নেন। আসামিদের হেফাজত তল্লাশি করে জব্দ তালিকা অনুযায়ী অবৈধ মাদকদ্রব্য সর্বমোট ৭৩৭ (সাতশত সাঁইত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সোনারগাঁওয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : 01:34:05 অপরাহ্ন, রবিবার, 18 জানুয়ারি 2026