DHAKA 6:36 am, Wednesday, 15 April 2026

‘সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন, শিগগিরই সুখবর’

  • Update Time : 10:14:09 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 5 ডিসেম্বর 2024
  • / 233 Time View
১০৩

অগ্নিশিখা প্রতিবেদকঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষকদের শূন্যপদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি। আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছেন, সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব।

শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারিতে দেরির কারণ প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে।

খুব শিগগির বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকরা সুখবর পাবেন বলেও উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

‘সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন, শিগগিরই সুখবর’

Update Time : 10:14:09 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 5 ডিসেম্বর 2024