DHAKA 5:35 am, Thursday, 16 April 2026

সংসদ সদস্যকে পদত্যাগের আহবান ইসলামী আন্দোলনের

অনলাইন ডেস্ক
  • Update Time : 04:04:14 অপরাহ্ন, সোমবার, 23 ফেব্রুয়ারি 2026
  • / 86 Time View
১১১

এবার কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের (এমপিগাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২২ ফেব্রুয়ারিরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংশ্লিষ্ট এমপিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দলটি।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেনকক্সবাজার২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে।

বিবৃতিতে তিনি বলেনশিশুটি মারা যাওয়ার পরে সংসদ সদস্য ঘাতক গাড়িটি ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে সেই গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়েও নিয়ে গেছেন। পুরো ঘটনায় নির্মমতাদায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র বলেনবাংলাদেশের এমপিমন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য গাড়ির বহর নিয়ে তুমুল গতিতে পথ চলে। ফলে এটি নিছকই দুর্ঘটনা নাবরং হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান করছি। বিএনপি নেতৃত্বকে বলবউনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করুন। নিহত শিশুর পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেনএকটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু এমন একটি নির্মম ঘটনার পরও জাতীয় সংসদে ওই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সংসদ সদস্যকে পদত্যাগের আহবান ইসলামী আন্দোলনের

Update Time : 04:04:14 অপরাহ্ন, সোমবার, 23 ফেব্রুয়ারি 2026