DHAKA 10:06 pm, Wednesday, 15 April 2026

শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী

  • Update Time : 09:50:31 পূর্বাহ্ন, বুধবার, 5 জুন 2024
  • / 372 Time View
১১৯

অনলাইন ডেস্ক:-

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ নেবেন শনিবার। এর আগে এই কীর্তি ছিল কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর।

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র দিয়েছেন মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা। এরপর তাকে শপথগ্রহণ পর্যন্ত দায়িত্ব পালনের অনুরোধ করা হয়। খবর এনডিটিভির।

মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালে ২৮২, ২০১৯ সালে ৩০৩ আসনে জিতেছিল। তবে ২০২৪ সালে একক সংখ্যাগরিষ্ঠতার নম্বর ২৭২ থেকে ৩২ কম অর্থাৎ ২৪০ আসন পেয়েছে।

তৃতীয় মেয়াদে সরকার গঠন দলটির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সঙ্গীদের জিতে নেওয়া ৫৩টি আসনের ওপর নির্ভর করবে।

নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসি লোকসভা আসনে জয় ধরে রেখেছেন। তার আসনে পরাজিত হয়েছেন কংগ্রেসের অজয় রায়। দেড় লাখেরও কম ভোটে পরাজিত করে মোদী মন্দিরের শহরটি থেকে তৃতীয়বার সংসদ সদস্য হলেন।

মঙ্গলবার সন্ধ্যার পর মোদী তৃতীয়বার সরকার গঠনের কথা জানান। ভোটের ফলকে তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয় বলে আখ্যা দেন। তিনি বুধবার সকালে চলতি সরকারের মেয়াদে শেষবারের মতো ইউনিয়ন ক্যাবিনেটের সঙ্গে বৈঠক করেন।

বিজেপি ৩৭০ (এনডিএ জোটসঙ্গীসহ চার শতাধিক) আসন পাওয়ার প্রত্যাশা করেছিল। তবে তাদের সেই প্রত্যাশা আটকে গেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের দেয়ালে। নির্বাচনের দীর্ঘ কর্মযজ্ঞ শেষে মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী

Update Time : 09:50:31 পূর্বাহ্ন, বুধবার, 5 জুন 2024