DHAKA 3:19 pm, Tuesday, 21 April 2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 06:01:49 অপরাহ্ন, বুধবার, 21 জানুয়ারি 2026
  • / 130 Time View

সজিব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। ফাইল ছবি

১৫১

চব্বিশের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামী পক্ষের অব্যবহিতর আবেদন খারিজ করে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

আজকের এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলায় বিচার শুরু হলো। এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারী দিন ধার্য করেছেন।

প্রসিকিউসন পক্ষে এই মামলায় শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অন্যদিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির থাকা আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ।

সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে  অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১।

একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

Update Time : 06:01:49 অপরাহ্ন, বুধবার, 21 জানুয়ারি 2026