DHAKA 1:32 am, Friday, 17 April 2026

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইসি

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 02:21:31 অপরাহ্ন, মঙ্গলবার, 20 জানুয়ারি 2026
  • / 145 Time View

ফাইল ছবি

১৬৪

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল ৪টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ এ সভায় নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে আজ বিকেল ৩টায় সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পারস্পরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবেন।

এদিকে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আজ সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে।

ইসি জানায়, আজ বিকেল ৫টার পর মোট প্রত্যাহার করা মনোনয়নপত্রের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইসি

Update Time : 02:21:31 অপরাহ্ন, মঙ্গলবার, 20 জানুয়ারি 2026