বিএনপি সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : 07:51:02 পূর্বাহ্ন, মঙ্গলবার, 28 জানুয়ারি 2025
- / 357 Time View
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পরে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও দলীয় চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
















