DHAKA 8:56 pm, Thursday, 16 April 2026

পতেঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৬ ডাকাত আটক

  • Update Time : 10:35:41 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 26 সেপ্টেম্বর 2024
  • / 284 Time View
১০১

মাসুদ পারভেজ, বিভাগীয় ব্যুরো চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গোলাসহ কুখ্যাত রাশেদ-গিয়াস গ্রুপের ৬ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন-তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।

কোস্টগার্ড সূত্রে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় একটি জলদস্যুর দল ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান নিচ্ছে বলে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ২ টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাশেদ-গিয়াস গ্রুপের সদস্য বলে জানান। ডাকাতেরা দীর্ঘদীন যাবত বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতি করতেন বলে স্বীকার করেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক জানান, ‘জব্দকৃত মালামালসহ আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

পতেঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৬ ডাকাত আটক

Update Time : 10:35:41 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 26 সেপ্টেম্বর 2024