DHAKA 5:45 pm, Thursday, 16 April 2026

জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হলেন আরো ৩ সদস্য

  • Update Time : 05:52:01 পূর্বাহ্ন, শনিবার, 26 অক্টোবর 2024
  • / 292 Time View
১২২

অগ্নিশিখা ডেস্কঃ জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করে আরো তিনজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে সরকার। ফলে কমিশনের সদস্য সংখ্যা ১১ জনে উন্নীত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।

কমিশনের নতুন তিন সদস্য হলেন- অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, ফিরোজ আহমেদ এবং খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান।

কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব ড. মোহাম্মদ তারেক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সচিব ড. রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও একজন ছাত্র প্রতিনিধি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হলেন আরো ৩ সদস্য

Update Time : 05:52:01 পূর্বাহ্ন, শনিবার, 26 অক্টোবর 2024