DHAKA 12:23 pm, Wednesday, 15 April 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ লক্ষ টাকার ভারতীয় সিরাপ ও গরু জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : 07:14:37 অপরাহ্ন, রবিবার, 1 ফেব্রুয়ারি 2026
  • / 92 Time View
১১৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। সোমবার (১ ফেব্রুয়ারী) শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এবং সদর উপজেলার চরবাগডাংগা ও বাখেরআলী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি। এ সময় অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ৭টি গরু জব্দ করা হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনস্থ মনোহরপুর, চরবাগডাঙ্গা ও বাখেরআলী বিওপির বিশেষ টহল দলের সদস্যরা রবিবার দিবাগত গভীর রাত সোমবার ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।

এ সময় শিবগঞ্জ উপজেলার মনোহরপুর বিওপির সদস্যরা দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, সদর উপজেলার চরবাগডাংগা বিওপির সদস্যরা চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু এবং বাখেরআলী বিওপির সদস্যরা নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে ৫টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় যার বাজার মূল্য ১৯ লক্ষ টাকা।

অধিনায়ক আরো জানান, জব্দকৃত ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং ৭টি গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক সময়েও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ লক্ষ টাকার ভারতীয় সিরাপ ও গরু জব্দ করেছে বিজিবি

Update Time : 07:14:37 অপরাহ্ন, রবিবার, 1 ফেব্রুয়ারি 2026