DHAKA 1:37 pm, Wednesday, 15 April 2026

আইনজীবী পান্নাকে মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

  • Update Time : 09:29:08 পূর্বাহ্ন, সোমবার, 21 অক্টোবর 2024
  • / 251 Time View
৯০

অগ্নিশিখা প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁও এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাবা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। গত ১৭ অক্টোবর দায়ের করা এই মামলায় আইনজীবী জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামি করা হয়েছিল। কিন্তু মামলার পাঁচদিন পর পান্নাকে মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন বাদী বাকের।

সোমবার (২১ অক্টোবর) সকালে তিনি খিলগাঁও থানা পুলিশের কাছে এ আবেদন জানান।

আবেদনে বলা হয়, ‘ভুলবশত’ আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে। এই মামলা থেকে তাকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করার জন্য আবেদন জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আদালতে যাওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা হয়। আজ হাইকোর্ট তাকে এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

আইনজীবী পান্নাকে মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

Update Time : 09:29:08 পূর্বাহ্ন, সোমবার, 21 অক্টোবর 2024