হরিপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নব্বই বছরের বৃদ্ধ
- Update Time : 06:36:46 অপরাহ্ন, শনিবার, 28 ফেব্রুয়ারি 2026
- / 145 Time View
হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (৯০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামারপুকুর গ্রামের একটি গ্রামীণ সড়ক দিয়ে চলাচলের সময় হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত রুস্তম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যজনিত সমস্যায় ভুগছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











