DHAKA 5:20 am, Thursday, 30 April 2026

সোনারগাঁওয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ১জন গ্রেফতার

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 05:03:41 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
  • / 172 Time View
২০১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ মোঃ ফারুক (পিতা- মানিক মিয়া) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মার্চ ) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই (নিঃ) সেলিম, এসআই (নিঃ) আরিফ ও এসআই (নিঃ) পারভেজ স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফারুকের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় অস্ত্র আইন, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সোনারগাঁও থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সোনারগাঁওয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ১জন গ্রেফতার

Update Time : 05:03:41 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026