সেবার মানসিকতায় প্রশংসিত ফতুল্লা মডেল থানার ওসি মোঃ আব্দুল মান্নান
- Update Time : 03:52:39 অপরাহ্ন, সোমবার, 2 মার্চ 2026
- / 655 Time View
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের কাছে সেবামুখী পুলিশ কর্মকর্তা হিসেবে প্রশংসা কুড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ ও সমস্যা দ্রুত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় তার প্রতি আস্থা বাড়ছে দিন দিন।
থানায় সেবা নিতে আসা অনেকেই জানান, আগের তুলনায় এখন অভিযোগ গ্রহণ ও সমাধানের প্রক্রিয়া হয়েছে আরও সহজ ও দ্রুত। সাধারণ মানুষকে হয়রানি নয়, বরং সহযোগিতা করার মনোভাব নিয়েই কাজ করছেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও জনসচেতনতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে ফতুল্লায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। জনবান্ধব ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ফতুল্লা থানাকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রচেষ্টা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
















