সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার, ইয়াবা ও হেরোইন উদ্ধার
- Update Time : 05:31:26 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
- / 200 Time View
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ২১ জন মাদক কারবারি ও ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৫ মার্চ ) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ সজিব (২৭), পিতা- মোঃ মাইনুদ্দিন, মাতা- মোসাঃ রেনু, সাং- মাঝিপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ২। মোঃ শুভ মিয়া (২০), পিতা- মোঃ রাশেদুল ইসলাম, মাতা- মোসাঃ পারভীন, সাং- মাঝিপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ৩। মোঃ শাহজালাল (২৫), পিতা- মোঃ মুকবুল হোসেন, মাতা- মোসাঃ হজুফা বেগম, সাং- নাজিরদাহ, থানা- কাউনিয়া, জেলা- রংপুর; বর্তমান সাং- এম সার্কেস নতুন হাজিগঞ্জ (রহমত উল্লাহর বাড়ীর ভাড়াটিয়া), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। ৪। হৃদয় (৩৫), পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা- মোসাঃ শাহিনা খাতুন, সাং- এম সার্কেস নতুন হাজীগঞ্জ, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। ৫। মোঃ নুর ইসলাম ওরফে বাবু (৩৫), পিতা- মৃত সামসুদ্দিন, মাতা- ফাতেমা বেগম, সাং- এসিআই পানিরকল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ৬। মোসাঃ পারভীন আক্তার (৩৫), স্বামী- রাশেদুল ইসলাম, সাং- মাদারিয়া, থানা- ভূয়াপুর, জেলা- টাঙ্গাইল; বর্তমান সাং- মাঝিপাড়া (মনি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৭। মোসাঃ সুমি (২৬), স্বামী- মোঃ সাব্বির, সাং- মাঝিপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ৮। মিঠুন (৩২), পিতা- মৃত কাওসার, মাতা- রাবেয়া, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ৯। ইব্রাহিম (৪৫), পিতা- মৃত কাশেম, মাতা- মহিরুন, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১০। নাছির (২৮), পিতা- শামীম, মাতা- কোরেশা খাতুন, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১১। নাদিম হোসেন (২৮), পিতা- গুডু, মাতা- পারভীন, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১২। শাহানাজ (৪৫), স্বামী- আলম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১৩। ইসরাত জাহান (৫০), স্বামী- ইকবাল, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১৪। মোঃ নুরুল হুদা (৪২), পিতা- কামাল উদ্দিন, মাতা- মাহবুবা, সাং- শিকারীকান্দা, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর; বর্তমান সাং- গ্যাসলাইন, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১৫। লিমা (৩০), স্বামী- হানিফ, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১৬। স্বপন (৪০), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- নুরুন্নেছা, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১৭। আশিক (২৩), পিতা- ওসমনা, মাতা- ময়না, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১৮। জাহিদ (২২), পিতা- মৃত সালাউদ্দিন, মাতা- জরিনা, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১৯। আকাশ (২২), পিতা- মিজান, মাতা- ফাতেমা, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ২০। আরমান (৪৫), পিতা- মৃত হাবিব, মাতা- মৃত হোসনা, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
২১। ইয়াছিন (২৩), পিতা- আবুল হোসেন, মাতা- ইয়াছমিন, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ২টি সাজা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ২ জন, ৫টি জিআর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ৫ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেফতারসহ মোট ৩৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











