DHAKA 12:21 pm, Friday, 1 May 2026

সাকিবকে ছাড়া দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল

  • Update Time : 08:58:46 পূর্বাহ্ন, বুধবার, 4 সেপ্টেম্বর 2024
  • / 304 Time View
১১৮

ক্রীড়া ডেস্কঃ ইতিহাস লেখা তো শেষ হলো। এবার দেশে ফেরার পালা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ফেরার জন্য যেন তর সইছে না ক্রিকেটারদেরই। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চান নাজমুল হোসেন শান্তরা। যে কারণে অনেকটা তড়িঘড়ি করেই দেশে ফিরবেন তারা।

জানা গেছে, দুই দলে ভাগ হয়ে দেশে আসবেন মুশফিক-মুমিনুলরা। বাংলাদেশ দলের প্রথম বহর দেশে ফেরার কথা আজ বুধবার রাত ১১টার দিকে।সব ক্রিকেটার ফিরলেও সাকিব চলে যাবেন ইংল্যান্ডে। কারণ ওখানে কাউন্টি ক্রিকেট খেলার কথা বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

টাইগারদের দ্বিতীয় বহরটি ফেরার কথা রয়েছে বুধবার দিবাগত রাত ২টায়। অর্থাৎ এই বহর দেশে ফেরার কথা ৫ সেপ্টেম্বর।বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি দিন ছুটি পাচ্ছেন না। কেননা সামনেই তাদের ভারত সিরিজ। আগামী সপ্তাহর মাঝামাঝিতেই অনুশীলন শুরু হবে। ভারত সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর অনুশীলন শুরুর কথা রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সাকিবকে ছাড়া দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল

Update Time : 08:58:46 পূর্বাহ্ন, বুধবার, 4 সেপ্টেম্বর 2024