DHAKA 9:16 pm, Thursday, 7 May 2026

শেরপুর-১ আসনের নবনির্বাচিত এমপি কে ঢাকাস্থ শেরপুর ফোরামের সংবর্ধনা

মাজহারুল ইসলাম
  • Update Time : 06:58:38 অপরাহ্ন, রবিবার, 1 মার্চ 2026
  • / 126 Time View
১৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাফেজ রাশেদুল ইসলাম রাশেদকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ শেরপুর ফোরাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার শেরপুরবাসী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী। সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কলাবাগান পশ্চিমের ভারপ্রাপ্ত থানা আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরীর সাবেক সভাপতি ডা. মোখলেসুর রহমান, বাংলাদেশ কৃষিবিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডা. শহীদুল্লাহ্ শরীফ এবং অ্যাডভোকেট সুলতান মাহমুদ হোসাইনী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াদ হোসাইন, শেরপুর জেলার সাবেক সভাপতি এম এ সাদি, শামছুর রহমান সাজু, শফিকুল ইসলাম, জাকারিয়া মোল্লা, হাফেজ আল আমিন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, জয়নুল আবেদীন, জোবায়দুল ইসলাম সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদনা সহকারী সাংবাদিক মো. মাজহারুল ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত শেরপুরবাসী জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে আলোচনা করেন।

এ সময় হাফেজ রাশেদুল ইসলাম বলেন, শেরপুর জেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত জেলায় রূপান্তরের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, শেরপুর-১ আসনের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচনে বিজয় জনগণের। আমি শেরপুরবাসীর প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। উন্নয়নই হবে আমার রাজনীতির প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ঢাকাস্থ শেরপুর ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

শেরপুর-১ আসনের নবনির্বাচিত এমপি কে ঢাকাস্থ শেরপুর ফোরামের সংবর্ধনা

Update Time : 06:58:38 অপরাহ্ন, রবিবার, 1 মার্চ 2026