DHAKA 3:05 pm, Friday, 17 April 2026

শেরপুরে নবনির্বাচিত এমপি রাশেদকে জামায়াতের শুভেচ্ছা

মাজহারুল ইসলাম
  • Update Time : 04:08:14 অপরাহ্ন, শনিবার, 7 মার্চ 2026
  • / 57 Time View
৭১

শেরপুর সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর সদর ৯নং চরমোচারিয়া ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে শেরপুর সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ইউনিয়নে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। পরে তিনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে কৌশলগত মতবিনিময় করেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
মতবিনিময়কালে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেন তিনি।

এ সময় এমপি রাশেদ বলেন, জনগণের কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

শেরপুরে নবনির্বাচিত এমপি রাশেদকে জামায়াতের শুভেচ্ছা

Update Time : 04:08:14 অপরাহ্ন, শনিবার, 7 মার্চ 2026