DHAKA 3:23 pm, Friday, 17 April 2026

শহীদুর রহমানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:22:26 অপরাহ্ন, রবিবার, 1 মার্চ 2026
  • / 278 Time View
৩২৪

শহীদুর রহমানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের

ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা শহীদুর রহমানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে হয়রানি, মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, অতীতে তিনি বিভিন্ন সময়ে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয়, কখনো প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসনিক ও সামাজিক প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। অভিযোগ রয়েছে, এসব পরিচয় ব্যবহার করে নিরীহ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ এবং নলছিটিসহ বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের শিকার হয়েছেন বলে কয়েকজন দাবি করেছেন। বিষয়টি নিয়ে অতীতে একাধিক সংবাদ প্রকাশিত হলেও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ ভবিষ্যতে এ ধরনের হয়রানির শিকার না হন।

এমন অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

শহীদুর রহমানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের

Update Time : 07:22:26 অপরাহ্ন, রবিবার, 1 মার্চ 2026