DHAKA 5:28 pm, Thursday, 12 March 2026

শমসের মবিন চৌধুরীর বনানীতে বাসায় অভিযান

  • Update Time : 09:47:47 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 17 অক্টোবর 2024
  • / 269 Time View
৮০

নিজস্ব প্রতিবেদকঃ তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে বনানী ডিওএইচএসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় যান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ডিবি সূত্রে জানা যায়, ডিবি গুলশানের একটি টিম শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান পরিচালনা করছে। অভিযানে যদি বাসায় শমসের মবিন চৌধুরীকে পাওয়া যায় তাহলে তাকে আটক করা হতে পারে।

এদিকে গতকাল বুধবার দুপুরে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিনকে ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন।

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি।

সবশেষ চলতি বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা।

গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

শমসের মবিন চৌধুরীর বনানীতে বাসায় অভিযান

Update Time : 09:47:47 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 17 অক্টোবর 2024