DHAKA 10:09 am, Friday, 1 May 2026

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 10:37:13 অপরাহ্ন, শুক্রবার, 13 মার্চ 2026
  • / 225 Time View
২৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের পোরাব এলাকায় হাজী লোকমান হোসেনের হাফসা জুট মিলের সামনে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার “সি” সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন বিশেষ অভিযানে এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আবু হানিফ (৩২), পিতা- মৃত সুর্য মিয়া, মাতা- হেনা বেগম, সাং- লাভড়াপাড়া এবং মো. ইউসুফ মোল্লা (২০), পিতা- মো. ইয়াছিন মোল্লা, মাতা- জাহানার বেগম, সাং- ঠাকুরবাড়ীরটেক, উভয় থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদক কারবারি আবু হানিফ (৩২)-এর বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক মামলা ও ১টি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

Update Time : 10:37:13 অপরাহ্ন, শুক্রবার, 13 মার্চ 2026