DHAKA 2:51 pm, Sunday, 19 April 2026

রায়হান হত্যা মামলায় ডিবির অভিযানে ৪ আসামি গ্রেফতার

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 09:20:29 অপরাহ্ন, বৃহস্পতিবার, 15 জানুয়ারি 2026
  • / 153 Time View
১৮০

মাদক ব্যবসার আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যা মামলার ঘটনায় ৪ জন মূল আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ।

গত সোমবার (১২ জানুয়ারি) রাতে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রামদা, চাপাতি ও চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে খানপুর ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পরে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় ডিবির একটি টিম অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মোঃ আলী (৪৮) ও সজিব (২৪)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি শরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

রায়হান হত্যা মামলায় ডিবির অভিযানে ৪ আসামি গ্রেফতার

Update Time : 09:20:29 অপরাহ্ন, বৃহস্পতিবার, 15 জানুয়ারি 2026