DHAKA 11:49 am, Saturday, 11 April 2026

রাতের তাপমাত্রা কমবে, বাড়বে শীত

  • Update Time : 07:49:51 পূর্বাহ্ন, শনিবার, 3 ফেব্রুয়ারি 2024
  • / 399 Time View
১২৭

অগ্নিশিখা ডেস্কঃ সারা দেশে ফের এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ ও বৃষ্টি আপাতত বিদায় নেওয়ায় আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে আজ রাতে শীত অনুভূতি কিছুটা বাড়তে পারে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে আগামী কয়েকদিন আর বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

রাতের তাপমাত্রা কমবে, বাড়বে শীত

Update Time : 07:49:51 পূর্বাহ্ন, শনিবার, 3 ফেব্রুয়ারি 2024