DHAKA 4:10 am, Saturday, 2 May 2026

রাজধানীতে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:34:06 অপরাহ্ন, সোমবার, 2 মার্চ 2026
  • / 187 Time View
২১৮

যাত্রাবাড়ীর সায়দাবাদ রেল লাইনের পাশে মাদকবিরোধী অভিযানের সময় ‘সন্ত্রাসীদের গুলিতে’ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ তথ্য জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনসংযোগ আব্দুল হালিম রাজ বলছেন, সিদ্দিকুর রহমান ঢাকা মেট্রোর (দক্ষিণ) পরিদর্শক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আব্দুল হালিম রাজ বলেছেন।

অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিচালক রাজিউর রহমান বলছেন, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সায়েদাবাদ রেল ক্রসিং এলাকায় মাদকবিরোধী অভিযানে যান।

তিনি বলেন, “দলটি সেখানে যাওয়ার পর দুপুর ১২টার দিকে রেললাইনের পাশে তিনজনকে হেঁটে আসতে দেখে অধিদপ্তরের দলটি চ্যালেঞ্জ করে। তখন ওই ব্যক্তিরা পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে ৪ রাউন্ড গুলি করে।

“এর মধ্যে একটি গুলি ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের পায়ের হাঁটুর নিচে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

রাজধানীতে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক

Update Time : 03:34:06 অপরাহ্ন, সোমবার, 2 মার্চ 2026