DHAKA 12:56 pm, Thursday, 16 April 2026

যশোরে ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ

  • Update Time : 10:28:58 পূর্বাহ্ন, শনিবার, 23 নভেম্বর 2024
  • / 213 Time View
৮৫

শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা ব্যুরো প্রধানঃ যশোরে পাঁচজনকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ১৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ এর অভিযোগ উঠেছে একই পরিবারের( ৩)জনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার যশোর সদর আমলি আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ দুলালের ছেলে মোহাম্মদ হুমায়ুন মামলাটি করেছেন, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি যশোরের বিশেষ পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন, মোঃ হুমায়ুনের অভিযোগ আসামী সেলিম রেজা তার পূর্ব পরিচিত, সেলিম রেজা তাকে জানান তার ছেলে রাসেল দীর্ঘদিন ধরে মাল্টা নামক একটা দেশে থাকেন।

সেই সুবাদে তারা ইতিপূর্বে অনেককে বিদেশে পাঠিয়েছেন, জন প্রতি পাঁচ লাখ টাকা করে দিলে তারা তাদের মাল্টায় পাঠাতে পারবেন, সেখানে ভালো বেতন পাওয়া যাবে। এ সময় হুমায়ুন পাঁচজনকে পাঠাতে চাইলে সেলিম রেজা তাতে রাজি হন, চুক্তি হয় পাঁচজনকে পাঠানোর জন্য মোট ১৮ লাখ ৩০ হাজার টাকা দিতে হবে, সেই অনুযায়ী সেলিম রেজা ও তার মেয়ে সেলিনা আক্তার মালটাই অবস্থানরত রাসেলের সাথে আলোচনা করেন। এরপর হুমায়ুন নিজের ও তার স্বজন সোহেল রানা সুমন হোসেন বিল্লাল হোসেন ও মশিউর আযমের পাসপোর্টসহ অনন্য কাগজপত্র আসামিদের কাছে হস্তান্তর করেন। চুক্তি অনুযায়ী ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় আসামি সেলিম রেজা ও সেলিনা আক্তারের কাছ টাকা দেন হুমায়ুন, কিন্তু টাকা গ্রহণের পর দীর্ঘদিন পার হয়ে গেলেও আসামিরা উল্লেখিত পাঁচজনকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন, তারা টাকা ফেরত দিতে ও গড়িমোশি করতে থাকেন। এক পর্যায়ে তারা টাকা ফেরত দিতে অস্বীকার করেন যে কারণে আদালতে থাকতো রয়েছেন ভুক্তভোগী হুমায়ুন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

যশোরে ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ

Update Time : 10:28:58 পূর্বাহ্ন, শনিবার, 23 নভেম্বর 2024