DHAKA 2:36 am, Sunday, 15 March 2026

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারী

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 03:55:08 অপরাহ্ন, বৃহস্পতিবার, 15 জানুয়ারি 2026
  • / 142 Time View
১৬৬

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ২১ জানুয়ারী।

প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠনের আবেদন ও আসামী পক্ষে অব্যহতির আবেদন শুনানি শেষে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের দিন ধার্য করেন।

প্রসিকিউসন পক্ষে এই মামলায় শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির থাকা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে  অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারী

Update Time : 03:55:08 অপরাহ্ন, বৃহস্পতিবার, 15 জানুয়ারি 2026