DHAKA 3:20 pm, Friday, 17 April 2026

ব্যালটে প্রতীক ভুল, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলি

  • Update Time : 02:24:29 অপরাহ্ন, মঙ্গলবার, 7 মে 2024
  • / 379 Time View
১৩৬
শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরের দিকে নিজের বদলির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশ।
নির্বাচন কমিশনের সহকারী সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, ৯ মে এর মধ্যে অমিত কুমারকে কর্মস্থল থেকে মুক্ত হতে বলা হয়। চিঠিতে অমিত কুমার দাশকে মুন্সীগঞ্জ সদরে বদলির কথা উল্লেখ করা আছে। এ দিকে মুন্সীগঞ্জ সদরের মো. মনিরুল ইসলামকে কসবায় পদায়ন করা হয়েছে। তবে চিঠিতে বদলির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পারেন ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। এ নিয়ে তার ভোটাররা বিব্রত হচ্ছিলেন।
পরে তিনি দুপুরের দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ জানান। পরে অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করলে সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ব্যালটে প্রতীক ভুল, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলি

Update Time : 02:24:29 অপরাহ্ন, মঙ্গলবার, 7 মে 2024