DHAKA 2:50 pm, Monday, 20 April 2026

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

  • Update Time : 06:34:27 পূর্বাহ্ন, রবিবার, 24 নভেম্বর 2024
  • / 206 Time View
৭৫

অগ্নিশিখা প্রতিবেদকঃ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের প্রস্তুতি চলছে।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়।

প্যাডেলচালিত রিকশা মালিকদের করা এ রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত। এরপর থেকে আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, সড়কে বর্তমানে চলছে অন্তত ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা। মূল সড়কে চলাচলের অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান। গত দুমাসে লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

Update Time : 06:34:27 পূর্বাহ্ন, রবিবার, 24 নভেম্বর 2024