DHAKA 2:47 am, Friday, 17 April 2026

বিরতি থেকে এসেই আউট শান্ত

  • Update Time : 10:12:31 পূর্বাহ্ন, মঙ্গলবার, 3 সেপ্টেম্বর 2024
  • / 293 Time View
৯৯

ক্রীড়া ডেস্কঃ মুমিনুলের সঙ্গে ৫২ রানের জুটি করে মধ্যাহ্নবিরতিতে যান নাজমুল হোসেন শান্ত। কিন্তু বিরতি থেকে এসে আর টিকলেন না তিনি। পাকিস্তান স্পিনার সালমান আলি আগার বলে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটার। ৮২ বলে ৩৮ রান করে ফেরত যান বাংলাদেশ অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১৩২ রান। মুমিনুল অপরাজিত আছেন ২৪ রান আর মুশফিকুর রহিম অপরাজিত আছ্নে ১ রানে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৫৩ রান।

আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তখন জয়ের জন্য দরকার ছিল ১৪৩ রান।

গতকালের ওপেনিং জুটি আজ ৫ ওভার টিকতে পারে। এই সময়ে দুই ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান যোগ করেন ১৬ রান। এরপর ১২তম ওভারে মীর হামজার বলে বোল্ড হয়ে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন বাঁহাতি ব্যাটার। এতে ভাঙে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।

কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার সাদমান। ৫১ বলে ২৪ রান করে খুররম শেহজাদের বলে শান মাসুদের হাতে ক্যাচ হন তিনি। ৭০ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের।

এর আগে হাসান মাহমুদ ও নাহিদ রানার তাণ্ডবে গতকাল দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। এতে বাংলাদেশ লক্ষ্য পায় ১৮৫ রানের। টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফার পূর্ণ করেন হাসান। আর ৪ উইকেট নেন দ্রুতগতির পেসার নাহিদ। বাকি এক উইকেট যায় তাসকিন আহমেদের পকেটে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

বিরতি থেকে এসেই আউট শান্ত

Update Time : 10:12:31 পূর্বাহ্ন, মঙ্গলবার, 3 সেপ্টেম্বর 2024