DHAKA 7:03 pm, Saturday, 18 April 2026

বগুড়ার ধুনটে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার, শীর্ষ ২ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:13:57 অপরাহ্ন, শুক্রবার, 16 জানুয়ারি 2026
  • / 111 Time View
১৩৫

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে দুইজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ফিরোজ পোদ্দার (৩৭) ও রায়হান আলী রানা (৪১)। তারা দুজনই দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, একাধিক দেশীয় অস্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

বগুড়ার ধুনটে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার, শীর্ষ ২ সন্ত্রাসী গ্রেফতার

Update Time : 07:13:57 অপরাহ্ন, শুক্রবার, 16 জানুয়ারি 2026