DHAKA 2:51 am, Thursday, 30 April 2026

ফতুল্লায় মোটরযান শ্রমিক ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 10:36:48 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
  • / 231 Time View
২৫৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা উত্তরের ৯নং ওয়ার্ডে মোটরযান শ্রমিক ইউনিটের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বাজাফে-৮) এর আয়োজনে এ মাহফিলের আয়োজন করা হয়।

রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় মোটরযান শ্রমিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে রমজানের শিক্ষা, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ জামান এবং নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আলী ও মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজকরা জানান, শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। এতে শ্রমিকদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয় এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন এবং পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ফতুল্লায় মোটরযান শ্রমিক ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : 10:36:48 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026